Slider

Dhaka

Headlines News :
Home » » 2.আপনার Android ফোনটি কি লক হয়ে গেছে? সমাধান পাবেন এখানে।

2.আপনার Android ফোনটি কি লক হয়ে গেছে? সমাধান পাবেন এখানে।

Written By Bipash majumdar on রবিবার, ২৪ আগস্ট, ২০১৪ | ৯:০৪ PM

টিউন করেছেন : Bipash majumdar | প্রকাশিত হয়েছে : 3 মিনিট 1 সেকেন্ড আগে :: 25 August, 2014 on 11:42 am | 
কেমন আছেন সবাই? আশা করি ভালো। আপনারা তো জানেন যে আমি এন্ড্রয়েড নিয়ে বেশি টিউন করি।এখন-ও আমি একটি এন্ড্রয়েড নিয়ে টিউন করব।আমাদের এন্ড্রয়েড মোবাইল অনেক সময় লক হয়ে যায়। আর পড়তে হয় বড় ধরনের ঝামেলা। সেই ঝামেলা এড়াতে খুব প্রতিদান দিতে হয়। আজ যে বিষয় টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি খুবি সাধারণ একটি বিষয় এবং অনেকেই বিষয় টি যেনে থাকবেন । তাই আজকের এ বিষয় টি যারা জানেন না তাদের এই টিউন টি অনেক উপকারে আসবে বলে মনে করছি । টিউন টি পড়ে যদি আপনি আপনার কোন সমস্যা সমাধান করতে পারেন তবেই আমার আজকের এই টিউন টি সার্থক ।
আজাকাল বেশির ভাগ মানুষ ই দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছে, তাই আজকের এই টিউন টির লক্ষ্য হচ্ছে একটি ছোট সমস্যার সমাধান করা । আমরা যারা এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তারা দেখে থাকবেন যে এই ফোনে স্ক্রীন লক করে রাখার জন্য একটি সিস্টেম আছে আর সেটি হচ্ছে প্যাটার্ন লক । এই লক টি ব্যবহার করা খুবি নিরাপদ এবং সহজ তর হওয়ায় প্রায় বেশির ভাগ মানুষ ই এই প্যাটার্ন লকটি ব্যবহার করে থাকেন ।
তা প্রায়শয়ই দেখা যায় যে পরিবারের ছোটো ভাই বোন আপনার ফোনে গেমস বা অন্য কিছু করার জন্যে, তারা ফোনের প্যাটার্ন লক টি খুল তে চায় । ফলে অনেক বার ভুল প্যাটার্ন ট্রাই করার কারনে আপনার প্রিয় ফোন টি একে বারেই লক হয়ে যায় । তখন দেখা যায় যে আপনি অনেক চেষ্টা করার পরেও আপনার ফোন টির লক খুলতে পারছেন না, তাই তারা খুবি চিন্তিত হয়ে পরেন ।
তাই পুনরায় আপনার ফোন টি ব্যবহার উপযোগী করার জন্য যা যা করতে হবে তা আমি নিম্নে আলোচনা করছি ।
১. প্রথমেই আপনার ফোন টি সুইচ অফ করুন ।
২. ফোনের লক কি সাউন্ড বাড়ানোর কি হোম/মেইন মেনু কি এক সাথে প্রেস করুন ।
৩. কিছু খনের মধ্যেই দেখবেন ফোন টি অন হয়েছে এবং ৪-৫ টি অপশন ও এসেছে ।
৪. প্রাপ্ত অপশন গুলো থেকে ওয়াইপ ডেটা/ফেক্টরি রিসেট অপশনে ক্লিক করুন ।
৫. পরবর্তী স্ক্রীনে যদি Yes/No চায় তবে Yes বাটনে ক্লিক করুন ।
৬. দেখবেন ফোন টি রিস্টার্ট হবে এবং আপনি আগের মত আপনার প্রিয় ফোন টি ব্যবহার করতে পারবেন ।
বিশেষ দ্রস্টাব্যঃ
১.উপরে বর্ণিত কাজ গুলো করার ফলে আপনার ফোন মেমরিতে থাকা সকল ফাইল ফোন মেমরিতে থাকা কন্টাক্ট নাম্বার গুলো মুছে যাবে । তাই প্রয়োজন অনুসারে ব্যাকআপ নিয়ে নিন ।
২. উক্ত কাজ গুলো করার সময় ফোনের টাচ স্ক্রীন টি কাজ করবে না । ভয়ের কিছু নেই, তখন সাউন্ড বাড়ানো কমানোর কি দিয়ে উপরে বা নিচে যেতে হবে এবং হোম কি এর মাধ্যমে কোন অপশন কে সিলেক্ট করতে হবে ।
আশা করি টিউন টি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ ।
Share this post :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. blogger - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger